মোহাম্মদপুরে গ্রেপ্তারের পরও কমছে না সন্ত্রাস, জামিনে ফিরছে অপরাধীরা

রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাস দমনে গলদঘর্ম আইনশৃঙ্খলা বাহিনী। ৬ মাসে পাঁচ শতাধিক মামলায় কয়েক হাজার গ্রেপ্তার করেও অপরাধ কমছে না। এর বড় কারণ-জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়াচ্ছে আসামিরা। এছাড়া মাদকের সহজলভ্যতায়ও অপরাধ কমছে না, বলছে পুলিশ। মোহাম্মদপুরকে শৃঙ্খলায় ফেরাতে, সন্ত্রাসের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের।

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:০৬ এএম

রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাস দমনে গলদঘর্ম আইনশৃঙ্খলা বাহিনী। ৬ মাসে পাঁচ শতাধিক মামলায় কয়েক হাজার গ্রেপ্তার করেও অপরাধ কমছে না। এর বড় কারণ-জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়াচ্ছে আসামিরা। এছাড়া মাদকের সহজলভ্যতায়ও অপরাধ কমছে না, বলছে পুলিশ। মোহাম্মদপুরকে শৃঙ্খলায় ফেরাতে, সন্ত্রাসের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের।

গেল ১২ এপ্রিল মোহাম্মদপুরের এলেক্স গ্রুপের প্রধান ইমনের ওপর হামলা করে প্রতিপক্ষ। ঘটনাস্থলেই মারা যান তিনি। ঈদুল আজহার ছুটি শেষে গত পয়লা জুন, বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন দুই নারী। আরেক ঘটনায়, মোহাম্মদপুর চার রাস্তা মোড়ে ব্যবসায়ী হানিফ কোম্পানির বাড়িতে হামলা-লুটপাট হয়।

এভাবে ৬ মাসে মোহাম্মদপুর থানায় বিভিন্ন অপরাধে মামলা ৫৩০টি। এসব ঘটনায় পুলিশের হাতে কয়েক হাজার, আর র‍্যাবের হাতে গ্রেপ্তার হন ৪১২ জন।

তবে জামিনে এসে আবার অপরাধে জড়ান তারা। তাই ছিনতাই, মাদকের মামলা দ্রুত বিচার আইনে করার আহ্বান র‍্যাবের। 

র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান বলেন, ‘আমরা চাই ছিনতাইকারী, কিশোরগ্যাং, মাদককারবারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে ব্যবস্তা নেওয়া হোক। এ ছাড়া মামলা শেষ না হওয়া পর্যন্ত ও কনভিকশ না হওয়া পর্যন্ত তাদের জামিন যাতে না দেওয়া হয়। সেটার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেটার বিষয়ে আদালতে ব্যবস্থা গ্রহণ করা হোক।’
 

ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, মোহাম্মদপুরে সব ঘটনার রহস্য উন্মোচন, আসামি গ্রেপ্তার ও ঘটনার বিচার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।’

বিশ্লেষকরা বলছেন, প্রশ্রয়দাতারাই জামিন করান। তাই সমূলে উৎপাটন জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ বলেন, ‘আসামি গ্রেপ্তার হওয়ার পরও জামিন পেয়ে যাচ্ছে। তার মানে এইখানে তিনটি ফ্যাক্ট আছে। এখানে জামিন পাওয়ার ক্ষেত্রে কী প্রশাসন জড়িত আছে, নাকি আমাদের জুডিশিয়ালির দুর্বলতা আছে, নাকি তাদেরকে যারা নার্সারিং করে তাদের একটা বিশাল অ্যাকটিভিস এখানে আছে?’

সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজসের কারণে সরকার দলীয় নেতা-কর্মীরাও বহিষ্কার হয়েছেন। তাই সন্ত্রাস কমাতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি, বলছেন বিশ্লেষকরা। 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর