বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ 

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের সন্তান মিমতা ও মোর্শেদ। নিহত অপর দুজন হলেন ফেরদৌস আলম ফিরোজ এবং গাড়িচালক মুন্না।

ফেরদৌস আলম ফিরোজ কক্সবাজারের ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সের নুরজাহান মেডিকোর স্বত্বাধিকারী।

পুলিশ ও স্বজনরা জানায়, চট্টগ্রামের আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাঁওয়ে ফিরছিলেন তারা। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী কলেজ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-চুমড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে চমেক হাসপাতালে একজন মারা যান।