এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডে পাস ৫২ দশমিক ০৭ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ কমেছে ৩ হাজার ১৬৮ জন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, ফলাফলে ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৮৯ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে, ২৯ দশমিক ৮৫ শতাংশ। রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে, চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।

এবার তিনটি কলেজে কোনো শিক্ষার্থী পাস করেনি। শতভাগ পাস করেছে ছয়টি কলেজের শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়।