এইচএসসির ফল

ময়মনসিংহের ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। 

অন্যদিকে, শতভাগ পাস করেছে পাঁচটি প্রতিষ্ঠান।

অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ।

শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ইংরেজি ও হিসাববিজ্ঞান বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩৬ হাজার ৩৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয়, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন যশোরের বেনাপোলের আফিয়া মাসুমা। এবারের এইচএসসি পরীক্ষায় এ গ্রেড অর্থাৎ জিপিএ–৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও...
এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা...
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ কমেছে ৩...
নেত্রকোণার কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে বুকে টেটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা হয়।
বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশে মানবিক...
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, ‘গামা ইরেডিয়েশন প্রযুক্তি শুধু বাংলাদেশ না সমগ্র পৃথিবী জুড়ে বিস্তৃত। এই প্রযুক্তি ক্ষতিকারক কিছু নয়। দ্রুত-পচনশীল কৃষিপণ্য পচন রোধ করে জীবাণুমুক্ত করার...
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে উল্লেখ করে বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। শনিবার দুপুরে পঞ্চগড় সদর...
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
লোডিং...

এলাকার খবর