খাগড়াছড়িতে সমাজ সেবা ও ভূমি অফিসে অগ্নিকাণ্ড

খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজ সেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভূমি অফিসের গুরত্বপূর্ণ নথি ও সমাজসেবা কার্যালয়ের আবাসপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা। তিনি বলেন, ‘মধ্যরাতে অফিসের পেছনের কাচের জানালা ভেঙে কে বা কারা আগুন দিয়েছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা যায়। এতে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। এছাড়া ভূমি অফিসের বিভিন্ন নথিও পুড়ে গেছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেছে সমাজসেবা কার্যালয়।’

এ বিষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফারিয়া বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ধারণা করা হচ্ছে সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটাকে রাজনৈতিক নাশকতা মনে হয়নি।