হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১১:১৬ এএম

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

গতকাল বৃধবার দিবাগত রাত আড়াইটার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন–কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), যাত্রী মো. মজনু মিয়া (৫৪) ও মো. রিপন মিয়া (২৩)।

নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর এলাকায়। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় এলাকায় এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের চালক জসিম, যাত্রী মো. মজনু মিয়া ও মো. রিপন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শা‌য়েস্তাগঞ্জ হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে হাইও‌য়ে থ‌ানার নেওয়া হয়ে‌ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকায় অটোরিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে একটি বাসে ধাক্কায় আবুল হোসেন (২৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ...
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরি করে সমালোচনার মুখে পড়েছেন অভি মাহমুদ নামে এক যুবক। এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দিয়ে ক্ষমা...
গাজীপুরে  অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের...
শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ছয়টি পোশাক কারখানা। এছাড়া নিরাপত্তার স্বার্থে আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ম্যাচে হামজার পারফরম্যান্সে মুগ্ধ থমাস ডুলি। সংবাদ সম্মেলনে হামজার অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করে বাংলাদেশ কোচ জানান, হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। ডুলি আরও জানান, হামজা চাইলে পরের...
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন...
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার বল এখন ওয়াশিংটনের কোর্টে বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, তেহরান নিজেদের দাবি জানিয়ে স্পষ্ট জবাব দিয়েছে। তবে মার্কিন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর