সুন্দরবনে জব্দ করা কয়লাবাহী কার্গোতে অগ্নিকাণ্ড

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবাহী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে। 

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা কয়লাবাহী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, বুধবার রাতে কার্গো জাহাজটি থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বে থাকা বনরক্ষীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে শরণখোলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কার্গোতে থাকা কয়লা থেকে পুনরায় আগুন লাগার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে তারা।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আফতাব-ই আলম জানান, দীর্ঘদিন ধরে কার্গোটি বদ্ধ অবস্থায় থাকায় ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারেনি। এতে নিচের অংশে থাকা কয়লায় অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হয়। দ্রুত কয়লা খালাস করা না হলে আবারও আগুন লাগার সম্ভাবনা রয়েছে।

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, এ ঘটনায় নাশকতার কোনো বিষয় নেই। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত কার্গোটি পর্যবেক্ষণে রাখা হয়। বৃহস্পতিবার সকালে পুনরায় আগুন লাগার আশঙ্কা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তারা। 

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে নিয়মিত টহলের সময় ইন্দোনেশিয়ার প্রায় ২৩০ টন কয়লাবাহী কার্গোটি জব্দ করা হয়। মোংলা বন্দর থেকে নৌপথে কয়লা পাচারের সময় কার্গোসহ কয়লা আটক করা হয়। এ সময় জাহাজে থাকা নয়জনকে আটক করে বন বিভাগ। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে তারা বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন।

খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজ সেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভূমি অফিসের গুরত্বপূর্ণ নথি ও সমাজসেবা কার্যালয়ের আবাসপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকায় অটোরিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে একটি বাসে ধাক্কায় আবুল হোসেন (২৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়ার পাশাপাশি...
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ...
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।
শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ছয়টি পোশাক কারখানা। এছাড়া নিরাপত্তার স্বার্থে আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ম্যাচে হামজার পারফরম্যান্সে মুগ্ধ থমাস ডুলি। সংবাদ সম্মেলনে হামজার অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করে বাংলাদেশ কোচ জানান, হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না। ডুলি আরও জানান, হামজা চাইলে পরের...
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর