চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন কমিউটার ট্রেন চালু 

সড়কে যানজট কমাতে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে চালু হলো নতুন কমিউটার ট্রেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের ভোগান্তি কমিয়ে জীবনযাত্রাকে স্বস্তিদায়ক করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। 

নতুন এই কমিউটার ট্রেন চালুর ফলে স্বল্প খরচে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন সাধারণ যাত্রীরা। এতে সড়কের ওপর চাপ অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।