সিরাজগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল ২ জনের

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশার ভেতরেই আলীম ও ঠান্ডু নামের দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় তারা মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান ওসি।

অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। বিজিবির ৩৩ ব্যাটালিয়ন ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি...
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ সোমবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের...
‎পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি গ্রামে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায়...
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক (২৮) বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 
কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থায় তিন দিনের জন্য সব অফিস বন্ধ ঘোষণা করেছে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই ম্যাচের ফল নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। পর্তুগাল দলের ওপর চরম ক্ষোভ প্রকাশ করে রোনালদোর মা জানিয়েছেন, পর্তুগালের হারে তিনি খুব খুশি হয়েছেন। সংবাদমাধ্যম...
পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে আজ। একথা নিশ্চিত করেছেন পরমাণু শক্তির নিয়ন্ত্রক সংস্থার (বিএআরইএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান।
লোডিং...

এলাকার খবর