কক্সবাজারে মালয়েশিয়াগামী ট্রলার ফেলে পালালো পাচারকারীরা, উদ্ধার ২৭

৬ দিন সাগরে ভেসে থাকার পর কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে নারী-শিশুসহ ২৭ জনকে উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যাত্রীরা জানান, উন্নত জীবনের আশায় মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফ নিয়ে গিয়ে নৌকায় তোলা হয়। এরপর সাত দিন ধরে সাগরে আটকে রেখে পরিবারের সদস্যদের কাছে ফোন করে বিভিন্ন সময়ে মুক্তিপণ আদায় করে পাচারকারীরা। 

মুক্তিপণ দিতে না পারায় সাতজনকে সাগরে ফেলে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। 

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে নৌকাটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তবে, ঘটনাস্থল থেকে দুই নারী, দুই শিশু, ২৩ জন পুরুষসহ ২৭ জনকে উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।