রান্নাঘরে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, ৪ পোশাককর্মী দগ্ধ 

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে জমে থাকা গ্যাসে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। এতে এক নারীসহ চার গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

আজ শনিবার ভোর ৪টার দিকে ফতুল্লা থানাধীন সরদারবাড়ি মসজিদ এলাকার একটি বাসায় এ ঘটনা হয়। পরে সকাল ৮টার দিকে দগ্ধ চারজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে চিকিৎসক তাদের ভর্তি করেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন– শাহীন আলম (৩০), সাহেদ আলী (২৫), মো. হোসেন (২৪) ও লীমা বেগম (২৬)। তারা সবাই পোশাকশ্রমিক হিসেবে কর্মরত।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ। তিনি জানান, দগ্ধ চারজনের মধ্যে শাহীন আলমের শরীরের ৬৭ শতাংশ, লীমা বেগমের ৪৫ শতাংশ, মো. হোসেনের ১২ শতাংশ এবং সাহেদ আলীর ৩ শতাংশ পুড়ে গেছে।

ডা. হারুনুর রশিদ আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় শাহীন ও লীমাকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অন্য দুজনের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আত্মীয় মিজান বলেন, ‘শনিবার ভোর ৪টার দিকে রান্নাঘরে চুলা জ্বালানোর সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।’

মিজান জানান, তাদের ধারণা গ্যাস লাইনের লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে ছিল। চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে সেই গ্যাসে আগুন ধরে এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে।

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে তিন কারখানায় সাধারণ ছুটি ও অর্ধশতাধিক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শনিবার বেশির ভাগ কারখানায়...
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তান আরএস রহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ...
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সশস্ত্র বাহিনী...
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ২৬ জন, তেজগাঁও বিভাগ ৪৮ জন, মিরপুর বিভাগ ৭৩ জন, গুলশান বিভাগ ১৮ জন, উত্তরা বিভাগ ৪৭ জন, গোয়েন্দা বিভাগ...
বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস...
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর