মুন্সিগঞ্জ শ্রীনগরে কেউটচিরা এলাকায় ট্রেনের ধাক্কায় আক্কাস শেখ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামে মৃত রফিক শেখের ছেলে।
আজ শনিবার সকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি। তখন পথচারী আক্কাস শেখ রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্রীনগর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মাহফুজ রিগ্যান বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে। তবে ট্রেনের ধাক্কায়ই তিনি মারা যান।'
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কোলাপাড়া ইউনিয়ন কেউটচিরা এলাকায় ট্রেনের ধাক্কায় একব্যক্তি মারা গেছেন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছেন।