টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩  

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। নাগরপুর এবং ঘাটাইল উপজেলায় আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নাগরপুর উপজেলার শুনচি গ্রামের ওমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৭), একই উপজেলার পারবাইদজোড়া গ্রামের আদম আলীর ছেলে মাসুম আলী (১৭) ও ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নর ঝাইপাটা গ্রামের আব্দুল বাছেদ। এদর মধ্যে মাসুদ ও শাকিল নাগরপুর উপজেলার পাকুটিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোরে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর গ্রামের শেখ হাসিনা সেতুর ওপর ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা দুজন মারা যায়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এদিকে ঘাটাইল উপজেলার সাগরদীঘি সড়কর ধলাপাড়া চধুরী বাড়ি মোড়ে এলাকায় মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল বাছেদ (৬০) নামের একজন নিহত হয়েছেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, কলেজছাত্র নিহতের ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘাটাইল ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, মাহিদ্রা-মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক ও এক আরাহী।