নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে সাফকাত জামিল ইবান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সাফকাত জামিল ইবান (৩০) মাধবদী থানার ভগীরথপুর গ্রামের মৃত জাকারিয়ার ছেলে। তিনি পেশায় শেখেরচর বাবুরহাটে টি-শার্ট ব্যবসায়ী ছিলেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদুল কবির বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানায়, সাফকাত জামিল ইবান সকালে নারায়ণগঞ্জস্থ মামার বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে অংশ নেওয়া শেষে নিজ বাড়িতে ফিরেন। আসার পর সকাল থেকে অসুস্থবোধ করলে স্থানীয় একজন ডাক্তার প্রেসার মাপার পর তার ব্লাড প্রেসার নিচে দেখায়।
সাড়ে ১১ টার দিকে শারীরিকভাবে বেশি অসুস্থ হলে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে মৃত ঘোষণা করেন ও হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানান তারা।
এর আগে সিলেটের দক্ষিণ সুরমায় হিট স্ট্রোকে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। এদিকে এ নিয়ে সারাদেশ চলমান এ তীব্র তাপদাহে গতকাল শনিবার থেকে সারা দেশে ৫ জনের মৃত্যুর খবর জানা গেল।
আরও পড়ুন: