হিট স্ট্রোক কী? লক্ষণগুলো জেনে নিন

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ এএম

দেশে শুরু হয়ে গেছে প্রচন্ড তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের একটি মারাত্মক দিক হলো হিট স্ট্রোক। হিট স্ট্রোক একটি অত্যন্ত জরুরি অবস্থা। সময়মতো চিকিৎসা না নিলে এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই গরমে আমাদের সব সময় সতর্ক থাকা উচিত। শ্রমজীবী মানুষেরা বিশেষ করে যারা রোদে দীর্ঘক্ষণ কাজ করেন তাঁরা হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। এ ছাড়া শিশু ও বয়স্করা হিট স্ট্রোকে সহজেই আক্রান্ত হয়ে থাকে।

হিট স্ট্রোক কী?
শরীরে তাপমাত্রা অধিক বৃদ্ধিকেই বলা হয় হিট স্ট্রোক। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাপজনিত তারতম্যের কারণে কোনো ব্যক্তির শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা এর বেশি হলে হিট স্ট্রোক হয়। আমাদের শরীরের ভেতরে নানা রাসায়নিক ক্রিয়ার কারণে সব সময় তাপ সৃষ্টি হতে থাকে। ঘামের সাহায্যে সেই তাপ শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু একটানা অতিরিক্ত তাপমাত্রায় থাকলে গরমে ঘামের সঙ্গে শরীরের অতিরিক্ত পানি বেরিয়ে যায়। ফলে শরীরে পানিশূন্যতা সৃষ্টি হয়। ঘামের সঙ্গে লবণ বেরিয়ে যাওয়াতে লবণের ঘাটতি দেখা দেয়। শরীর হয়ে পড়ে ক্লান্ত ও পরিশ্রান্ত। এতে মাথা ঘোরাতে পারে বা জ্ঞান হারাতে পারেন অনেকেই। তৎক্ষণাৎ চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। 

হিট স্ট্রোকের লক্ষণসমূহ
১. শরীরের তাপমাত্রা বেড়ে ১০৪ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে।
২. প্রচন্ড মাথাব্যথা ও বমি বমি ভাব।
৩. শরীরের চামড়া লাল, শুকনো, খসখসে হয়ে যায়।
৪. পালস দ্রুত বেড়ে বা কমে যেতে পারে।
৫. অনেক সময় আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে পড়তে পারে।

লেখক: সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ

আরও পড়ুন:

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর