হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:০২ পিএম

বাড়ছে গরম। সঙ্গে বাড়ছে হিট স্ট্রোক স্ট্রোকের ঝুঁকি। গ্রীষ্মের গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। গরমে শরীর থেকে পানি বেরিয়ে গিয়ে ঘাটতি তৈরি হয়। ফলে শরীরে পানিশূন্যতা সৃষ্টি হয়। আমাদের শরীরের ভেতরে নানা রাসায়নিক ক্রিয়ার কারণে সব সময় তাপ সৃষ্টি হতে থাকে। ঘামের সাহায্যে সেই তাপ শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু একটানা অতিরিক্ত তাপমাত্রায় থাকলে গরমে ঘামের সঙ্গে শরীরের অতিরিক্ত পানি বেরিয়ে যায়। এতে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

হিট স্ট্রোক প্রতিরোধে যা করবেন
১. যতটা সম্ভব এই গরমে রোদে কম বের হতে হবেন।
২. প্রতিদিন অন্তত ২-৩ লিটার পানি ও অন্যান্য তরল পান করুন।
৩. অন্যান্য তরলের মধ্যে ওরস্যালাইন, ফলের জুস, লেবুর শরবত, মাঠা বা ডাবের পানি খুবই উপকারী।
৪. গরমের দিনে চা ও কফি যতটা সম্ভব কম পান করুন। 
৫. ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার পুরোপুরি এড়িয়ে চলুন।
৬. প্রতিদিনের খাদ্যতালিকায় সহজপাচ্য খাবার, তরল খাবার, ফলের রস রাখবেন।
৭. হালকা রঙের ঢিলেঢালা ও সুতির পোশাক পরার চেষ্টা করুন।
৮. বাইরে বের হলে ছাতা, সানগ্লাস ও টুপি ব্যবহার করুন।
৯. রোদের মধ্যে কায়িক পরিশ্রম করা থেকে বিরত থাকুন।
১০. কাজের মাঝখানে পর্যাপ্ত বিশ্রাম নিন।
১১. শিশু ও বয়স্ক মানুষদের বাসা থেকে কম বের হওয়া ভালো।
১২. ভ্যাপসা গরম এড়াতে বাসায় বৈদ্যুতিক পাখা, এয়ার কুলার, এসি এসবের ব্যবস্থা থাকলে ভালো হয়। 
১৩. প্রতিদিন গোসল নিশ্চিত করা দরকার।
১৪. গরমের কারণে অবসন্ন বোধ করলে ছায়াযুক্ত বা শীতল কোনো স্থানে বিশ্রাম করুন।

হিট স্ট্রোকে আক্রান্ত হলে করণীয়
১. হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াযুক্ত স্থানে নিতে হবে। 
২. শরীর থেকে অতিরিক্ত কাপড় সরিয়ে পোশাক ঢিলেঢালা করে দিতে হবে।
৩. ঠান্ডা পানিতে ভেজানো কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে।
৪. বরফ বা ঠাণ্ডা পানি শরীরের বিভিন্ন ভাঁজে, গলার নিচে লাগাতে হবে। 
৫. চোখে-মুখে পানি ছিটিয়ে দিতে হবে। 
৬. পানিশূন্যতা রোধে দ্রুত বিশুদ্ধ পানি এবং ফলের রস, ওরস্যালাইন পান করতে হবে।
৭. অজ্ঞান হয়ে গেলে বা মাথা ঘোরালে মাথায় পানি ঢালতে হবে।
৮. অবস্থার উন্নতি না হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।

লেখক: সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ

আরও পড়ুন:

পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
বাংলাদেশের জেলা ও মফস্বল শহরগুলোতে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি চালু করেছে উইপ্রো জিই হেলথকেয়ার। কর্মসূচির আওতায় চিকিৎসকদের আধুনিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
সরকারের পক্ষ থেকে এসেনশিয়াল ড্রাগস লিস্ট-২০২৬ ও ড্রাগ প্রাইস ডিটারমিনেশন মেথড-২০২৬ বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। সেইসঙ্গে রোগীবান্ধব...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
লোডিং...

এলাকার খবর