গোপালগঞ্জে সংঘর্ষে গুলিতে নিহতের ঘটনায় সড়ক অবরোধ

অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শোকর‍্যালি এবং বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনগোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শোকর‍্যালি এবং বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয়-এর সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর হয়। চা–খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় একপক্ষ গুলি চালালে ছয়জন গুলিবিদ্ধ হন। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক ওয়াছিকুল ভুঁইয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর অভিযুক্তদের বিচারের দাবিতে আজ বুধবার দুপুরে জেলা শহরে শোকর‍্যালি করে চন্দ্রদিঘলিয়া এলাকার মানুষ। র‍্যালিটি বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের শেহরের চেচানিয়াকান্দিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করেন বিক্ষোভকারীরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় মামলা হয়নি।