বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ মার্কেটে আগুন 

রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ শপিং মলে আগুনের খবর পাওয়া গেছে। আগুনের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। 

গত বছরে ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ভয়াবহ ওই আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।

ক্যাপিটাল সিরাজ মার্কেটটির অবস্থান গ্রিন কোজি কটেজের উল্টোপাশে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।