এক মাস পর নিভল ইনানীর সেই নলকূপের আগুন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

কক্সবাজারের ইনানীতে এক মাস ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত নলকূপের আগুন নিভেছে। আজ শুক্রবার সকালে সিমেন্ট প্লাগিং পদ্ধতিতে কূপটি বন্ধ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড–বাপেক্স।

সংস্থাটি ৩০ ইঞ্চি ক্যাসিন স্থাপন করে সারফেসের বিভিন্ন পয়েন্টের আগুন বন্ধ করে দেয়। 

বাপেক্স জানিয়েছে, এখন নলকূপের গভীরতা অনুযায়ী ড্রিল পাইপ দিয়ে ১০০০ ফুট খনন করা হবে। সফলভাবে ১০০০ ফুট গভীরতা পর্যন্ত খনন করা গেলে মাটির নিচের গ্যাস বের হওয়ার মুখ তৈরি করা হবে। এরপর গ্যাসের অনুসন্ধান কার্যক্রম চালানো হবে। 

গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস উদগীরণ হয়। এক পর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন লেগে যায়।

বাপেক্স আরও জানায়, মাটির নিচের গ্যাস বের হওয়ার মুখ তৈরিতে কূপটির ফরম্যাশন প্রেশার ব্যালেন্স করে এবং প্রয়োজনীয় মাড ব্যবহার করা হবে। পরবর্তীতে জিওলজিক্যাল সার্ভে, সিক্সমিক সার্ভে সম্পাদন এবং মূল্যায়ন করে গ্যাসের পরবর্তী অনুসন্ধান কার্যক্রম করা হবে।

জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা হয়। 
মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার...
নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা,...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় আজ থেকে আবারও কমপ্লিট শাটডাউনে শিক্ষার্থীরা। শাটডাউনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। সেখানকার কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র...
ইউক্রেন থেকে নজর সরিয়ে মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত মনোযোগ দিচ্ছে আমেরিকা। বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার কিয়েভে নিজ কার্যালয়ে এই...
সরকারের রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশই ব্যয় হচ্ছে ঋণের আসল ও সুদ পরিশোধে। রাজস্ব আহরণে দুর্বলতা আর ঋণের বাড়তি চাপে কমছে উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয়ের সক্ষমতা। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, দেশের মাংসের চাহিদা পূরণে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর