ইনানীর সেই ভূগর্ভস্থ গ্যাস নির্গমন পথে আবারও আগুন, বাপেক্স কর্মকর্তাসহ দগ্ধ ৬

কক্সবাজারের ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের নির্গমন পথ বন্ধ করার পরবর্তী কার্যক্রম চালানোর সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাপেক্সের কর্মকর্তাসহ অন্তত ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

কক্সবাজারের ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের নির্গমন পথ বন্ধ করার পরবর্তী কার্যক্রম চালানোর সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাপেক্সের কর্মকর্তাসহ অন্তত ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন।

আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শুবক্তগীন আহমেদ জানান, অগ্নিদগ্ধ ছয়জনের মধ্যে দুজনের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার টানা এক মাস ধরে জ্বলতে থাকা ভূগর্ভস্থ গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স।

গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে আগুন ধরে যায়। এরপর থেকে টানা এক মাস ধরে সেখানে আগুন জ্বলছিল।

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা...
কুমিল্লার চান্দিনায় চলন্ত লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা থেকে একে একে চারটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে দুটি বাস, একটি লরি ও একটি...
চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের সংঘর্ষে ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ...
হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার দোয়াখানী মহল্লায় এ সংঘর্ষ হয়। 
দেশের সার্বিক আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে...
টিকটকে প্রেমের তিন বছর পর হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসে যশোরের বেনাপোল এলাকায় এক যুবককে বিয়ে করেছেন মালয়েশিয়ান এক তরুণী। নূর হায়াতির (২৭) যার জন্য এতদূর ছুটে এসেছেন তার নাম সোহাগ হোসেন (৩৪)।...
হরমুজ প্রণালিতে একটি মাছ ধরার নৌকায় যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না। সবার আইনি সুরক্ষা নিশ্চিত হবে। আজ রোববার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর