ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এনটিভির সাংবাদিক মুজতবা খন্দকারসহ দেশব্যাপী নারীদের নিয়ে অব্যাহত শ্লাটশেমিং ও করুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মশাল মিছিল বের করে টিএসসিতে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় সারা দেশে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া ব্যক্তিদের শাস্তির দাবি জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন। ভূঁইয়া মোনামীর অপমান সারা দেশের নারীদের অপমান। ফলে নারী সম্মান রক্ষায় মুজতবা খন্দকারকে আইনের আওতায় আনতে হবে।
এ সময় অর্ন্তবর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় শাহবাগ থানা ও এনটিভি ভবন ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।