নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার নিহতের খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যুর খবর শুনে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই দিনে ২ ঘণ্টার ব্যবধানে পরপর দুই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট : ১৯ মে ২০২৬, ০৭:৫৯ পিএম

নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যুর খবর শুনে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই দিনে ২ ঘণ্টার ব্যবধানে পরপর দুই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ মঙ্গলবার দুপুর এই ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চাকরাইল বটতলী মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে নিহত হন বদলগাছী লাবণ্য প্রভা ও কমিউনিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলছুম (৪৫)। তিনি উপজেলার সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ জাহান। তিনি নওগাঁ সদর উপজেলার গোরশাহী গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় প্রথমে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের বরাত দিয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নজরুল ইসলাম, গোরশাহী এলাকা থেকে রাজশাহীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা চাকরাইল বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষিকা কুলছুম নিহত হন।

এদিকে শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম আরা (১৪) তা দেখে মানসিকভাবে ভেঙে পড়ে এবং হঠাৎ অসুস্থ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসনিমের বাবা আবুল কালাম বলেন, ‘আমার মেয়ে ফেসবুকে তার প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর দেখেই অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেননি।’

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, ‘আকস্মিক ও মর্মান্তিক কোনো ঘটনা অনেক সময় শারীরিক জটিলতার কারণ হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।’

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম আরও জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই দিনে শিক্ষিকা ও শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা বেদনাদায়ক।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর