ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার সকালে উপস্থিত ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়ি ভেঙে ফেলা ভবনগুলোর অবশিষ্ট অংশতেও ভাঙচুর চালায়।

এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মূখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দলে দলে মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ-মিছিল করে।

ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। ছবি: ভিডিও থেকে নেওয়ারাত পৌনে ১টার দিকে বিক্ষুব্ধ জনতা ৩২ নম্বরের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। একপর্যায়ে তারা অগ্নিসংযোগ করে।

এদিকে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করা হয়।