১২ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে ঢাকা রেঞ্জে সংযুক্ত 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদার করতে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে এই রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তাদের আগামী দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে দায়িত্ব পালন করতে হবে।

গতকাল রোববার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রথম প্রজ্ঞাপনে আটজন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন এবং পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।

অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে চারজন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।

দুই প্রজ্ঞাপনেই সংযুক্ত হওয়া কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যেই তাদের এই সংযুক্তি।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা বারগুলোর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮...
গাজীপুরের টঙ্গীতে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগ্নিকাণ্ড হয়েছে। এতে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে এএসআই আবদুস সাত্তার। গতকাল রোববার রাত ১০টার দিকে হাশেমবাগ এলাকায় এঘটনায় ঘটে।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন মাধ্যমে ‘পুলিশের পোশাকের মান নিয়ে প্রশ্ন, সরবরাহকারীর বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নোমান গ্রুপ। ২০২৬ সালের ৩ মার্চ ওই...
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একজন ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক। রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।...
সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে সফল হামলা চালানর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রয়টার্সের প্রতিবেদনে এ হামলার তথ্য নিশ্চিত করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। 
ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা আরও বাড়ল। সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসে বেড়েছে ২১ হাজার ১২০ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩৩...
ইরানে দ্রুত হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান'র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে, নতুন বছরে...
লোডিং...

এলাকার খবর