সিলেটে বিজিবির অভিযানে বিস্ফোরক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

সিলেটের জৈন্তাপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিজিবির ডগ স্কোয়াডও অংশ নেয়।

বিজিবি জানায়, চলতি বছর সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।

মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশার একটি গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় হাত-পা ও মুখ বেঁধে রাখায় অহিদুল ইসলাম নামের এক গ্যারেজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ডাকাতরা গ্যারেজ থেকে দুটি অটোরিকশা ও ৬১টি...
চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় দুইজনের মৃত্যু হয়েছে। মদ পানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও অন্তত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে...
গাজীপুরের টঙ্গীতে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগ্নিকাণ্ড হয়েছে। এতে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে এএসআই আবদুস সাত্তার। গতকাল রোববার রাত ১০টার দিকে হাশেমবাগ এলাকায় এঘটনায় ঘটে।
ইরানে দ্রুত হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান'র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে, নতুন বছরে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আজ সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। দেশের বিভিন্ন...
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর