ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন শফিকুল মিল্টন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের  (ডিএনসিসি) প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উত্তর সিটিসহ ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তবে তিনি নির্বাচনে পরাজিত হন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এরআগে গত ৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেয় সরকার। তার আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।