মোতালেব হত্যা মামলা

সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত রিমান্ডের আদেশ দেন। 

এর আগে, আজ মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। প্রথম গুলশান থানায় নেওয়ার পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে হস্তান্তর করা হয়। 

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন জানিয়েছেন, সাঈদ খোকনকে জুলাইয়ে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলায় আসামি করা হয়েছে। 

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেন, ‘সাবেক মেয়র সাঈদ খোকনকে এসআরবির একটি ইউনিট গ্রেপ্তারের পর ডিএমপির ডিবির কাছে হস্তান্তর করে। সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।’

দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও পরিবারের কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। 

ডিএমপির উপকমিশনার  আকতার হোসেন জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে ডিসেম্বরকে কেন্দ্র করে সহিংসতার উসকানির অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। 

উপকমিশনার  আকতার হোসেন বলেন, ‘যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কতটুকু সম্পৃক্ততা আছে এটি তদন্ত করে সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকনের বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুদক। 

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার একটি বাসা থেকে শামসুন্নাহার বেগম (৫৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 
রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা এবং তার স্ত্রীর মৃত্যুদণ্ডের রায়ের অনুমোদন ও দ্বিতীয় দিনের আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করবেন...
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ সোমবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের...
বিরোধী দল অপ্রয়োজনীয় বিরোধিতা করে ফ্যাসিবাদকে টেনে নিয়ে আসছে যা তাদের জন্যই ভয়ংকর হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ মঙ্গলবার বিকেলে জুলাই...
একটা যুগের অবসান! আইপিএলে আর কখনো ক্রিকেটার হিসেবে মাঠে দেখা যাবে না মাহেন্দ্র সিং ধোনিকে। আইপিএল থেকে অবসর নেওয়ার মাধ্যমে নিজের খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
প্রতিদিন শয্যাসংখ্যার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। নেই পর্যাপ্ত শয্যা, চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জাম। পরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫০৭ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ রোগী।
লোডিং...

এলাকার খবর