ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে ‘পরিষ্কার ঢাকা, সবুজ ঢাকা’ প্রতিপাদ্যে আয়োজন করা হয়েছে ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন। শুক্রবার ভোরে তিন ধাপে আয়োজিত এ ম্যারাথনে বিভিন্ন বয়সের প্রায় ৫ হাজার মানুষ অংশ নেয়।
এ সময় তরুণদের খেলাধুলার জন্য মাঠ সংরক্ষণ,পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান জানাতে ‘সিটি হিরো অ্যাওয়ার্ড’ চালু এবং নগরবাসীকে উন্নত নাগরিক সুবিধা দেয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন ডিএনসিসি প্রশাসক।
এছাড়া ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি পালন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।


