জাবিতে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক সংগঠন রিদমের ‘চৈত্রাড়ম্বর’

চৈত্র সংক্রান্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ এর আয়োজন অনুষ্ঠান হয়ে গেলো সাংস্কৃতিক অনুষ্ঠান চৈত্রাড়ম্বর। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–রিদমের প্রতিষ্ঠাতা সদস্য আশিক রহমান রিকি, সাবেক সভাপতি নবীউল ইসলাম বাপ্পি, সাবেক সহ-সভাপতি অর্ণপ দত্ত ও সুদীপ্ত মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক শায়লা ফারজানা ও সাইফ, রাহাতসহ সংগঠনটির বর্তমান সদস্যরা।

জানা গেছে, পুরাতন বছরকে বিদায় জানাতে চৈত্রের শেষ দিনে এই আয়োজন করে সংগঠনটি। চৈত্র সংক্রান্তির এই অনুষ্ঠানের নামে দেওয়া হয় চৈত্রাড়ম্বর। সন্ধ্যা সাড়ে ৬টার পর প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলমের বক্তব্যের পর সমবেত কণ্ঠের একটি গান দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর নাচ, গান কবিতার আয়োজন নিয়ে একে একে রিদমের অন্যান্য সদস্যরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে সংগঠনটির সাবেক সদস্য রাহাতের তৈরি করা সংগঠনির নতুন একটি লোগোর মোড়ক বর্তমান সদস্যদের হাতে তুলে দেন সাবেক সদস্যরা।

নাচ, গান কবিতার আয়োজন নিয়ে একে একে রিদমের সদস্যরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। ছবি: ইনডিপেনডেন্টপ্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম তাঁর বক্তব্য বলেন, খুব চমৎকার একটি আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন রিদম। অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রিদমকে ধন্যবাদ। আশাকারী এ ধরনের আয়োজনের মাধ্যমে রিদম সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখবে।

দর্শক সারিতে থাকা মৌসুমী নামের এক শিক্ষক বলেন, ‘অনুষ্ঠানটি খুব দারুণভাবে উপভোগ করছি। অনুষ্ঠানটি শুরু হয় কোরাস গান দিয়ে। অনুষ্ঠানে সবার পরিবেশনা দারুণভাবে উপভোগ করেছি।’

রিদমের বর্তমান সভাপতি মেহেরীন সহীদ বলেন, ‘টাকা কয়েক দিনের পরিশ্রমের পর আমরা একটি সুন্দর আয়োজন করার চেষ্টা করেছি। অনুষ্ঠানে থাকা দর্শকরা আমাদের প্রত্যেকটি পরিবেশনা উপভোগ করেছেন, এটিই আমাদের সার্থকতা। সংগঠনের সাবেক ও বর্তমান সকলের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। আশাকরি সামনের দিনে আমরা আরও বড় ধরনের আয়োজন করতে সক্ষম হবো।’