পরিচর্যার অভাবে বাংলাদেশ থেকে ভাওয়াইয়া গান হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘ভাওয়াইয়া সন্ধ্যা’য় তিনি এ কথা বলেন।
ভাওয়াইয়া সংগীতের বিশেষ এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
মন্ত্রী বলেন, ‘এসব গানের পরিচর্যায় কাজ করতে হবে। দেশের বাইরে কোচবিহারেও এই গানের বড় একটা অংশ চর্চা করা হয়।
ভাওয়াইয়া শিল্পীদের কণ্ঠে জনপ্রিয় ভাওয়াইয়া গানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এসময় ভাওয়াইয়া সংগীতের চর্চা, সংরক্ষণ ও প্রসারে গঠন করা হয় ভাওয়াইয়া একাডেমির নতুন কমিটি।


