শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা কার্যক্রম উদ্বোধন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এটি উদ্বোধন করেন। 

এ সময় তথ্যপ্রযুক্তি উপদেষ্টা দাবি বলেন, পৃথিবীর যেকোনো দেশের বিমানবন্দরের চেয়ে বাংলাদেশের বিমানবন্দরের ইন্টারনেট স্পিড অনেক ভালো। 

উপদেষ্টা বলেন, আগের ওয়াইফাইয়ের সঙ্গে নতুন চালু করা ওয়াইফাই একসঙ্গে কাজ করবে।

এতে ঢাকাসহ দেশের ৮টি বিমানবন্দর ও ৬টি রেলস্টেশনে এই ওয়াইফাই চালু করা হয়। এসময় সারা দেশকে দ্রুতগতির ইন্টারনেট সেবায় আওতায় আনার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা।