ঈদের ছুটি শেষ আজ, ফিরছে নগরবাসী

ঈদের টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। আগামীকাল থেকে শুরু হবে কর্মচাঞ্চল্য। সরকারি ছুটি শেষে সোমবার খুলছে অফিস।

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে ফিরছেন নগরবাসী।

রোববার সকাল থেকে বাস টার্মিনাল, রেলওয়ে ষ্টেশন ও লঞ্চ টার্মিনালে কর্মজীবী মানুষের আনাগোনা দেখা যাচ্ছে।

ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিলে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে আসা যাত্রীদের উপচে পড়া ভিড়। লঞ্চ ভিড়তেই একসঙ্গে নেমে আসছেন শত শত যাত্রী। টার্মিনাল এলাকায় রিকশা ও অন্যান্য পরিবহনের ছিল বাড়তি চাপ।

আগামী কয়েকদিন এই চাপ আরও বাড়বে, বলছেন সংশ্লিষ্টরা। এদিকে ঢাকামুখী মানুষের পাশাপাশি এখনও বাড়ির পথে অনেক মানুষ।