ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪০ কি‌লো‌মিটার এলাকায় যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। 

আপডেট : ২৭ মে ২০২৬, ০৯:৫৩ এএম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পাকুল্লা পর্যন্ত থেমে যানজটের সৃষ্টি হ‌য়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা। 

যানজট নিয়ন্ত্রণে আজ বুধবার ভোর ৫টা থেকে যমুনা সেতুর দুই লেন দিয়ে উত্তরবঙ্গমুখী যানবাহন চলছে।

মৌচাক থেকে আসা পাবনাগামী সুলতান মিয়া বলেন, চন্দ্রা থেকে যানবাহনের ধীরগতি। চন্দ্রা থেকে যানজট। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় সাড়ে ৫ ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি প্রায় এক ঘণ্টা। 

অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট রাজিয়া সুলতানা নামের এক নারী যাত্রী বলেন, ‘আমি রংপুর যাবো। ঢাকার মৌচাক থেকে ধীর গতি। চন্দ্রার পর থেকে যানজট। ৯ ঘণ্টায়ও টাঙ্গাইল পার হতে পারলাম না।’

ভোর ৪টায় আশুলিয়া থেকে গাড়িতে উঠলেও সকাল সারে ৯টায় টাঙ্গাইলের পৌলী পর্যন্ত আসতে পারছেন বলে জানান মো. তুহিন নামের আরেক যাত্রী। তিনি বলেন, যানজটে জীবন শেষ হয়ে যাচ্ছে। 

ঝিনাইগাতীর যাত্রী বৃষ্টি বলেন, ‘যানজটে খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের মতো নারীদের আরও বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।’

একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে।’

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে পুরো সড়কেই যানবাহনের চাপ রয়েছে। বৃষ্টি, সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপে এ যানজটের সৃষ্টি হয়েছে। সেতুকে একমুখী করা হয়েছে। দ্রুততম সময়ে স্বাভাবিক হবে।

 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর