ঈদযাত্রায় রেলপথের চিত্র

বগিতে নাই ঠাই, তাই ট্রেনের ছাদে বাড়ির পথে অনেকেই

আপডেট : ২৭ মে ২০২৬, ০৫:২৬ পিএম

ঈদের আগের দিন অর্থাৎ বুধবার সকালেও আন্তঃনগর ট্রেনগুলোতে ছিল যাত্রীদের উপচে পরা ভিড়। টিকিট কেটেও দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেননি অনেকে। ঝুঁকি নিয়ে বৃষ্টির মধ্যেই শত শত যাত্রী উঠেছে ট্রেনের ছাদে। 

কর্তৃপক্ষ বলছে, বৈরি আবহাওয়ার কারণে কিছু জায়গায় ট্রেন ধীরে চলাচল করায় কয়েকটি ট্রেনে শিডিউল বিপর্যয় হয়েছে।

প্রচণ্ড ভিড়ের কারণে টিকিট কেটেও অনেক যাত্রীকেই ঝুঁকি নিয়ে জানালা দিয়ে ট্রেনে প্রবেশ করতে হয়েছে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে শত শত যাত্রী ট্রেনের ছাদে উঠেছেন। এরমধ্যে টানা বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ।

ভুক্তভোগী এক যাত্রী জানান, ভোগান্তিতো দেখতেই পাচ্ছেন। আর দেখার কি আছে। এই যে গাড়িতে উঠতে পারছি না।

আরেক নারী যাত্রী বলেন, ট্রেনের টিকিট কাটার পরও আমরা ভালোভাবে সুষ্ঠুভাবে উঠতে পারছি না। অনেক কষ্ট করে ট্রেনে উঠার পর এখন যদি ওয়াশরুমে যেতে চাই, সেটাও যেতে পারব না।

প্রচণ্ড ভিড় সম্পর্কে আরেক তরুণ জানালেন, এয়ারপোর্ট স্টেশনে এখনও পৌঁছাইনি, তাতেই এই অবস্থা। সেখানে পৌঁছানোর পর হয়তো আরও বেশি যাত্রী উঠবে, জয়দেবপুরে উঠবে। শেষের দিনে এরকম একটা ভোগান্তি আসলে কষ্টকর।

নীলসাগর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন প্রায় দুই থেকে তিন ঘন্টা দেরিতে প্ল্যাটফর্ম ছেড়ে যায়। দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দেরিতে ট্রেন আসা নিয়েও ক্ষোভের কথা জানিয়েছেন তারা।

ট্রেনের জন্য অপেক্ষমান এক যাত্রী বলেন, ট্রেন আসার কথা ছিল ১০টা ১৫তে। এই ট্রেন এখনও আসে নাই…এখনও কর্তৃপক্ষ কিছু জানাতে পারছে না যে, ট্রেন কখন আসবে, কখন প্ল্যাটফর্মে ঢুকবে, বা ট্রেনটা এখন কোথায় আছে এই খবরটাও আমরা জানতে পারছি না। 

ভুক্তোভোগী আরেক যাত্রী জানান, ১০টা ১৫-এর ট্রেনের টাইম দেওয়া আছে ১১টা। কিন্তু ১১টাতেও ট্রেন আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। 

রেল মহাপরিচালক বলছেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু জায়গায় ট্রেন ধীরে চলাচল করায় কয়েকটি ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটেছে। 

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন বলেন, ‘এই লোডের কারণে আমরা যদি বেশি গতিতে চালাই সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হতে পারে। এছাড়া আবহাওয়া দুর্যোগপূর্ণ। সব মিলিয়ে আমাদেরকে গতিটা একটু নিয়ন্ত্রণ করে যেতে হচ্ছে।’

যাত্রীদের ট্রেনের ছাদে ওঠার বিষয়ে তিনি জানান, তাদেরকে ছাদ থেকে নামাতে গেলে শিডিউলে আরো বিপর্যয় ঘটত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন এদেরকে নামাতে গেলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। অযথা ট্রেন বিলম্ব হবে। তার চেয়ে দ্রুত ট্রেনটাকে ছেড়ে দেওয়াই আমরা যুক্তিযুক্ত মনে করি। 

উল্লেখ্য, ঈদের আগের দিন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সারাদিনে ছেড়ে যাবে মোট ৬৭টি ট্রেন।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর