মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।উপজেলার কেওটখালী এলাকার সার্ভিস রোডের মাওয়ামুখী লেন থেকে ওই মরদেহ উদ্ধার করাহয়।
আজ রোববার সকাল ৬টার দিকে ২৫ থেকে ৩০ বছর বয়সী পুরুষের মরদেহ উদ্ধার করে হাসাঁড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে শ্রীনগর ফায়ার সার্ভিস।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অজ্ঞাত যানবাহনের চাপায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।