নাটোরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

বাগাতিপাড়ার তমালতলা বাজার থেকে মোটর সাইকেলযোগে রাজশাহীর বড় বাঘার দিকে যাচ্ছিলেন রতন হোসেন। পথে বড় বাঘা বাজারে পৌঁছানোর আগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 

আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:৩৮ এএম

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে রতন হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড় বাঘা এলাকায় এই দুর্ঘটনা হয়। 

নিহত রতন হোসেন  উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, সন্ধ্যার পর বাগাতিপাড়ার তমালতলা বাজার থেকে মোটর সাইকেলযোগে রাজশাহীর বড় বাঘার দিকে যাচ্ছিলেন রতন হোসেন। পথে বড় বাঘা বাজারে পৌঁছানোর আগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। 

এতে মাথায় গুরুতর আঘাত পান রতন হোসেন। স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি পুলিশ হেফাজতে নেয়। 

চিকিৎসা সামগ্রীর সংকট সামধান ও নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে সকালে বাদানুবাদের জেরে রাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। উপজেলা সদরের বড্ডাপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘণ্টা দেড়েক সময় ধরে চলা এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন...
নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচজনের বাড়িই শরীয়তপুরের জাজিরায়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।...
পরিবার জানায়, সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয়...
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।
কুমিল্লার লাকসামে নাওটি স্টেশনের আউটারে ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে। আজ বুধবার সিআইডির এক...
ইংলিশ ক্লাবটিতে রোনালদো অধ্যায়ের শেষ দিকে কোচ ছিলেন এরিক টেন হাগ। দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন সময় রোনালদোর সঙ্গে টেন হাগের বিরোধের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার এ ডাচ কোচ নিজেও স্বীকার করেছেন, রোনালদোর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর