প্রবাসী ভগ্নিপতিকে আনতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদেশ ফেরত ভগ্নিপতিকে এগিয়ে আসতে যাওয়ার সময় প্রাণ হারালেন সহোদর দুই ভাই। এ সময় গুরুতর আহত হয়েছে তাদের এক চাচাতো ভাই।

আপডেট : ১৪ জুন ২০২৬, ০১:৩৭ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদেশ ফেরত ভগ্নিপতিকে এগিয়ে আসতে যাওয়ার সময় প্রাণ হারালেন সহোদর দুই ভাই। এ সময় গুরুতর আহত হয়েছে তাদের এক চাচাতো ভাই।

শনিবার রাতে সেনবাগ-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার।

নিহতরা হলেন–সেনবাগের ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির মো. আলাউদ্দিনের ছেলে দুই ছেলে আরিফ হোসেন (২৫) ও আশিক হোসেন (২২)। আহত মো. শাওন (২৫) একই বাড়ির মো. শাহজাহানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ, আশিক দুই ভাই এবং তাদের চাচাতো ভাই শাওন তাদের বিদেশ ফেরত ভগ্নিপতিকে ছাতারপাইয়া রাস্তার মাথা থেকে এগিয়ে আনতে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে কেশারপাড় রাস্তার মাথা এলাকায় সড়কের কাজ চলছিল। ফলে দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ ডানদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একই দিক দিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কের গর্তে পড়ে উল্টে যায় এবং অটোরিকশাটি পাশের খালে পড়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন আরিফ, আশিক ও শাওন। ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক আরিফ ও তার ভাই আশিককে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত মো. শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরিফ ও আশিকের একমাত্র বোন সীমা আক্তার আহাজারি করে বলেন, ‘আমাদের আর কেউ রইলো না। আমার বাবা-মা এই শোকে মারা যাবেন।’

আরিফ ও আশিকের বাবা আলাউদ্দিন কান্নজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেরা কই। আমাকে কে খাওয়াবে। আমি কি নিয়ে বাঁচব।’

নিহতদের চাচা মো. মিজান জানান, তাদের বাবা আলাউদ্দিন পেশায় অটোরিকশার চালক। আরিফ-আশিকও অটোরিকশা চালাতেন। এনজিও থেকে ঋণ নিয়ে ঘর করেছে অসহায় পরিবারটি। 

স্থানীয় বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘আরিফ ও আশিক শ্রমিক দল করতেন। তাদের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর