করোনার ধাক্কায় যখন লাখো মানুষ কাজ হারিয়ে হতাশায় ডুবে যাচ্ছিলেন, তখন আহমেদ আশরাফুল আলম বেছে নিলেন ভিন্ন পথ। চাকরি হারানোর বেদনাকে পুঁজি করে ২০২০ সালে তিনি প্রতিষ্ঠা করেন কিউফিক্স সার্ভিসেস— বাংলাদেশে একই ছাদের নিচে সব ধরনের আইটি পণ্য মেরামতের বিশ্বস্ত সেবাকেন্দ্র।
ম্যাকবুক, ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, প্রিন্টার, প্রজেক্টর, মনিটর, টিভি থেকে শুরু করে নেটওয়ার্ক সুইচ পর্যন্ত নানা পণ্যের জন্য কাজ শুরু করেন তিনি। তাঁর প্রতিষ্ঠান কিউফিক্স সার্ভিসেস (QFix Services) এখন সারা দেশে একটাই প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে— একই ছাদের নিচে, বিশ্বস্ততার সঙ্গে, স্বল্পমূল্যে সব আইটি পণ্যের মেরামত।
প্রতিষ্ঠানটি মেরামতের পাশাপাশি সেবা শেষে ওয়ারেন্টি সুবিধা, ২৪ ঘণ্টা পরামর্শ সেবা এবং মেরামত-সংক্রান্ত যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানির ব্যবস্থাও রাখছে।
আশরাফুল বলেন, আমরা চাই কোনো আইটি পণ্য অকেজো হয়ে পড়ে না থাকুক। প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা এমনভাবে সহায়তা করতে চাই, যেন আইটি খাতে অপ্রয়োজনীয় বড় বিনিয়োগ এড়ানো সম্ভব হয়।