কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদারে কারা কর্তৃপক্ষের চিঠি 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোকে চিঠি দিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

বুধবার তার স্বাক্ষরিত এক চিঠিতে এ আবেদন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। বর্তমানে এসব কারাগারে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। 

কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় চারটি কারাগারের নিরাপত্তা জোরদার করা জরুরি বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। 

চিঠিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়াতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

গাজীপু‌রে পোশাক কারখানার শ্রমিক‌দের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা বেতন নির্ধার‌নের দাবিতে পোশাক শ্রমিক‌দের আন্দোলন‌কে কেন্দ্র চলমান নাশকতার ঘটনায় গাজীপুর মে‌ট্টোপ‌লিট‌নের বি‌ভিন্ন থানায় অন্তত...
রাজধানীর কাঠালবাগানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে ৫০টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি...
গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।
দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। বৃহস্পতিবার...
‘শেখ হাসিনা চৌদ্দ গোষ্ঠী নিয়ে পালিয়েছে, ওরা কখনও আসবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের...
তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ...
ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পারলে তা প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এছাড়া, এ যুদ্ধে কোনো নারীকেই...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর