অটোরিকশার অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে ক্ষোভ রাজধানীবাসীর 

অটোরিকশার অনিয়ন্ত্রিত ব্যবহারে যানজট, দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বাসিন্দারা। শুক্রবার বিকেলে গুলশান-২ নম্বর চত্বরে সমাবেশ করেন তারা।

অটোরিকশা চালকদের দাপট, বিশৃঙ্খলায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনয় ভুগছে বলে অভিযোগ তোলা হয় সমাবেশে। 

বক্তারা বলেন, অটোরিকশার কারণে অন্যান্য বাহনের গতি ঘণ্টায় ৫ কিলোমিটারের নিচে নেমে গেছে। এতে বছরে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। এছাড়া ব্যাটারি থেকে ভারী ধাতু মাটি ও পানিতে মিশে খাদ্য শৃঙ্খলে ঢুকে পড়ছে। এতে ক্যান্সারসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কেন কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। 

এছাড়া চালকদের বিকল্প কর্মসংস্থানের প্রস্তাবও দেওয়া হয় সমাবেশে।