রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৭৮ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ১৬৫ জন, গুলশান বিভাগ ৫০ জন উত্তরা বিভাগ ৪২ জন, ও গোয়েন্দা বিভাগ ৪ জন রয়েছে।
অভিযানকালে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০৫৪ পিস ইয়াবা, ৬টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


