অবৈধভাবে চার্জ

তেজগাঁওয়ে ৫৯ অটোরিকশা জব্দ, আটক ৭

রাজধানীর তেজগাঁওয়ে অবৈধভাবে চার্জ দেওয়া অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার এই অভিযান চালানো হয়।

অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।

দেশে বর্তমানে ৫০ থেকে ৮০ লাখের মতো ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এরমধ্যে শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অটোরিকশা রয়েছে। এসব অটোরিকশার ব্যাটারি অবৈধভাবে চার্জ করায় সরকার বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অটোরিকশার বিপুল চাহিদার বিপরীতে বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র ৩ হাজার ৩০০টি। শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অনানুষ্ঠানিক অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে জাতীয় গ্রিড ও স্থানীয় বিতরণ ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে বছরে প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।