লালবাগে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ ‘পরিকল্পিত হত্যা’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বুধবার আনুমানিক দুপুর দুইটার দিকে লালবাগ থানাধীন বি. সি. দাস স্ট্রিট সংলগ্ন একটি পাঁচতলা ভবনের ফ্লাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তিশা রাজধানীর ধোলাইখাল জোড়পুলের বাসিন্দা এবং তার বাবার নাম মো. গিয়াস উদ্দিন।

নিহতের ভাই রাজীব অভিযোগ করে বলেন, ‌‘দুপুর সাড়ে ১২টার দিকে তিশার শাশুড়ি ফোন করে তিশা গুরুতর অসুস্থ জানিয়ে তাদের দ্রুত ঘটনাস্থলে যেতে বলেন। খবর পেয়ে তারা সেখানে গিয়ে দেখতে পান তিশার নিথর দেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে।’

বেশ কিছুদিন ধরেই নানা পারিবারিক বিষয় নিয়ে তিশার সাথে তার শাশুড়ির ঝগড়া চলছিল এবং আজ সকালেও তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। রাজীবের দাবি, তিশাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। 

ঘটনার পরপরই ৯৯৯-এ কল দিলে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসাইন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং নিহতের শরীরের সুরতহাল বিবরণ প্রস্তুত করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
সরকারি হাসপাতালে ঢুকে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করছেন বেসরকারি ডায়াগনস্টিকের কর্মীরা। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র এমনই। পরীক্ষার রিপোর্টও হাসপাতালেই দিয়ে যাওয়া হয়। অথচ এসব পরীক্ষা মুগদা...
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বুধবার সকালে ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে...
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন...
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
আমদানিতে মূল শুল্কের বাইরে অন্যান্য শুল্কের কারণে এলডিসি উত্তরণের পরে দেশের রপ্তানি ও জিডিপিতে চাপ তৈরি হতে পারে। মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত সেমিনারে বিশ্বব্যাংকের প্রতিবেদনে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর