আশুলিয়ায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মনিরুজ্জামান হৃদয়।

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মনিরুজ্জামান হৃদয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি স্বীকার করেছেন। এছাড়া, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র ও হ্যান্ড পার্স উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এন মোর্শেদ।

সংবাদ সম্মেলনে পিবিআইয়ের এই কর্মকর্তা জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে জামগড়ার একটি তালাবদ্ধ কক্ষ থেকে আলমগীর কবির, তাঁর স্ত্রী নাজমা খাতুন এবং তাঁদের নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত নাজমার বোন আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আনিসুর রহমান গতকাল আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে আসামি হৃদয়কে গ্রেপ্তার করে।

পিবিআইর পুলিশ সুপার জানান, নিহত নাজমার সঙ্গে আসামি হৃদয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে স্বামী আলমগীর সম্প্রতি জামগড়ায় বাসা পরিবর্তন করেন। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় হৃদয় তাদের নতুন বাসায় গেলে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে হৃদয় অন্তঃসত্ত্বা নাজমার পেটে লাথি মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং মৃত বাচ্চা প্রসব হয়। পরে আলমগীর এগিয়ে গেলে তাকেও গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘর বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় ঘাতক।

কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নদীতে নিখোঁজের দুদিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ নদীর লাল বয়া সংলগ্ন এলাকা থেকে...
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত...
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত এবং এক কর্মকর্তা আহত হয়েছেন। আজ বুধবার সকালে হাটহাজারী ফায়ারিং রেঞ্জে এই ঘটনা ঘটে। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দলীয় লোক দিয়ে দুদক গঠন করে তাঁকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইঁয়া। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর