আদাবরে খণ্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর আদাবরে খণ্ডিত মরদেহের চারটি টুকরো উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো মরদেহের পায়ের অংশ পাওয়া যায়নি। 

শনিবার বিকালে মরদেহের এ টুকরাগুলো উদ্ধার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, আদাবর ১০ নাম্বারের খালের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগে ওই নারীর মরদেহ দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।