রাস্তা-ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে কঠোর অবস্থানে ডিএসসিসি

রাজধানীর রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুধবার সকালে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার এলাকায় অভিযান চালায় ডিএসসিসি কর্তৃপক্ষ।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে, বার বার নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর কোনো নোটিশ দেওয়া হবে না। মালামাল বাজেয়াপ্ত করার পাশাপাশি নেওয়া হবে আইনি ব্যবস্থা।

হকারদের নির্দিষ্ট সিস্টেমের মধ্যে আসার নির্দেশনা নগর কর্তৃপক্ষের। তাদের নির্ধারিত নাইট মার্কেট বা হলিডে মার্কেটেই বসতে হবে। এর বাইরে যেকোনো স্থানে বসলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 

এদিকে মিরপুর ১ নম্বর ও তার আশেপাশের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।