লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি গুলিতে নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম

লক্ষ্মীপুরে ঘর থেকে ডেকে নিয়ে খোরশেদ আলম নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা হয়।

নিহত খোরশেদ আলম দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

নিহতের স্ত্রী আকলিমা আক্তারের দাবি, খোরশেদ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে একাধিক মামলায় কারাভোগ করতে হয়েছে।

নিহতের স্বজনদের দাবি, গত ৫ আগস্টের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় মাটির ব্যবসা শুরু করেন খোরশেদ। এ ব্যবসাকে কেন্দ্র করে মোরশেদ আলম ও মজিদ হোসেনের পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুপুরে খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। 

এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিনও জড়িত বলে দাবি করেছেন নিহতের স্ত্রী। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

পার্বতীনগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল আলম বলেন, খোরশেদ আলম যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তবে দলের কোনো পদে ছিলেন না। তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম রনি বলেন, খোরশেদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে তিনটি গুলির চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খোরশেদ আলমকে গুলি করে হত্যার ঘটনায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ওসি জানান, নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। খোরশেদ একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান ছিলেন।

নেত্রকোণার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।  বুধবার ভোরে উপজেলার গন্ডা বাজারে জুয়া খেলারত...
চট্টগ্রামে বিভিন্ন হত্যাকাণ্ডসহ অপরাধমূলক কর্মকাণ্ডে সিএনজি অটোরিকশার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অপরাধ দমনে সিএনজি...
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার তিনজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও প্রাথমিক...
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের তিন সদস্যকে নারায়ণগঞ্জে দাফন করা হয়েছে। বুধবার বাদ জোহর নারায়ণগঞ্জের বায়তুল নাজাত জামে মসজিদে জানাজা শেষে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাদের দাফন করা...
ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত ৪ হাজার ৭শ কোটি ডলারের বেশি খরচ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গত জুলাইয়ে প্রতিরক্ষা দপ্তরের দেওয়া হিসাবের চেয়ে এই ব্যয় ২৫ শতাংশ বেশি। 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিষয়ে সংবাদ প্রকাশে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হয়নি জানিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা এবং জনগণের তথ্য জানার অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
দেশের ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও গণমাধ্যম খাতে সৃজনশীল...
লোডিং...

এলাকার খবর