কক্সবাজারের ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের আগুন এখনো নেভানো যায়নি। বড় দুর্ঘটনার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বালু দিয়ে গ্যাস নির্গমনের মুখ বন্ধের চেষ্টাও ব্যর্থ হয়।
বাপেক্সের ভূতত্ত্ব ও জরিপ দলের প্রধান ব্যবস্থাপনা পরিচালক এস এম নাফিপুন আরহাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বাপেক্সের কর্মকর্তারা জানান, জোর করে গ্যাস নির্গমন বন্ধ করতে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্বাভাবিকভাবে গ্যাস নির্গমন বন্ধ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে, ঝুঁকি এড়াতে বন্ধ রাখা হয়েছে এলাকার বিদ্যুৎ সংযোগ।


ইনানীতে মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
