গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহত ট্রাকচালকের নাম জিয়াউর রহমান (৪৫)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী অপর একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক জিয়াউর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সার্জেন্ট নৃপেন দাস বলেন, ‘প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’