লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কৃষক দল নেতার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক (৫০) নামের স্থানীয় এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকা এই দুর্ঘটনা ঘটে।

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক (৫০) নামের স্থানীয় এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকা এই দুর্ঘটনা ঘটে।

আবদুল মালেক মান্দারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলীর ছেলে ও একই ওয়ার্ডের কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন। ওই ইউনিয়নের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার রাতে মঠবী এলাকা রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্বায় গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে  সদর হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকা রাস্তা পারাপার হচ্ছিল আবদুল মালেক। এসময় দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে আবদুল মালেক মাথায় গুরুতর আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর আবদুল মালেককে মৃত ঘোষনা করেন চিকিৎসক।  

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ কমেছে ৩...
দীর্ঘদিন ধরেই এই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এরই মধ্যে একটি গ্রুপের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ শনিবার সকাল ৭টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা...
রাজবাড়ীর গোয়ালন্দে খাবার দিতে দেরি হওয়ায় রান্নার লাকড়ি দিয়ে পিটিয়ে মো. ফজের আলী নামে এক বাবুর্চিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর সহকারী সোনাভান বিবি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে...
দীর্ঘ পাঁচ বছর কারাভোগ শেষে ভারতের পুনে রাজ্য থেকে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের...
এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা...
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষকে শান্তিতে রাখতে হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের তাড়াতে হবে। আইনশৃঙ্খলা অবনতিকারীদের দমন করাসহ জনগণের দাবি আদায় আজ রাজপথে নেমেছি।...
ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক-শিক্ষার্থীসহ লাখো মানুষ তীব্র বিক্ষোভ করেছে। শ্রমিক সংগঠনগুলোর ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে শুক্রবার দেশটির অন্তত ৪০টি শহরে বিক্ষোভ...
লোডিং...

এলাকার খবর